কর্মসূচি বাস্তবায়ন সহকারী (স্বল্পমেয়াদি) - চকরিয়া
Posted on March 4, 2026
Job Context
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি স্বাধীন, দলীয় রাজনীতিমুক্ত এবং অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান। টিআইবি এমন বাংলাদেশ দেখতে চায়, যেখানে সরকার, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের জীবন হবে দুর্নীতির প্রভাব থেকে মুক্ত। টিআইবি’র লক্ষ্য হলো দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা। টিআইবি দুর্নীতি ও যৌন নির্যাতন/হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি কঠোরভাবে অনুসরণ করে এবং টিআইবি’র সাথে সংশ্লিষ্ট সকলেই টিআইবি’র নৈতিক আচরণবিধি মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। সনাক পর্যায়ে নিয়মিত কর্মীর অনুপস্থিতিতে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পে সনাকের কার্যক্রমকে চলমান রাখতে “কর্মসূচি বাস্তবায়ন সহকারী” পদে স্বল্পমেয়াদি কর্মী নিয়োগ করা হবে। নিয়মিত কর্মী নিয়োগ হলে নির্দিষ্ট মেয়াদ শেষে এই পদটি কার্যকর থাকবে না। উক্ত পদের জন্য নিম্নলিখিত শর্ত ও যোগ্যতাপূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আগ্রহী সক্রিয় ইয়েস সদস্যদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে:
Responsibilities
• কোর অ্যাক্টরগণের (সনাক, ইয়েস, এসিজি সদস্য) সাথে নিয়মিত ও কার্যকর যোগাযোগ রক্ষা করা।• অন্যান্য অংশীজন যেমন নির্বাচিত খাতভিত্তিক (শিক্ষা, স্বাস্থ্য,ভূমি, পরিবেশ ও নির্মাণ) কর্তৃপক্ষ ছাড়াও নাগরিক সমাজ, গণমাধ্যম, সমমনা এনজিও’র সাথে নিয়মিত ও কার্যকর যোগাযোগ রক্ষা করা।
• সংশ্লিষ্ট ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট এবং কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট এর পরামর্শক্রমে সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক কর্মপরিকল্পনা অনুযায়ী সনাক কার্যক্রম বাস্তবায়নে সহায়তা প্রদান।
• সনাক-এর বিভিন্ন কর্মসূচি, সভা, ওরিয়েন্টেশন ইত্যাদি আয়োজনে সহায়তা প্রদান। সংশ্লিষ্ট ক্লাস্টার কোঅর্ডিনেটরের সহায়তায় যথাসময়ে সকল ধরনের কর্মসূচির প্রতিবেদন তৈরি (সভার কার্য-বিবরণী, কর্মসূচির প্রতিবেদন, অগ্রগতি প্রতিবেদন, প্রসেস ডকুমেন্টেশন, সফলতার কাহিনি/কেস স্টাডি ইত্যাদি) করা।
• এসিজি’র মাধ্যমে নিয়মিত অ্যাপভিত্তিক কমিউনিটি মনিটরিং সম্পাদনে প্রয়োজনীয় সহায়তা প্রদান।
• পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের আওতায় সনাকের পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা।
• সংশ্লিষ্ট ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট এর পরামর্শক্রমে সকল ধরনের ফাইল, রেজিস্টার সংরক্ষণ করা এবং প্রয়োজনীয় সকল নথিপত্র (ডকুমেন্টস) যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করা।
• সংশ্লিষ্ট নীতিমালা এবং ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিই এর নির্দেশনা অনুযায়ী আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত সনাকের সকল কাজ সম্পাদন, বিল-ভাউচারসহ রেকর্ড/কাগজপত্র সংরক্ষণ করা এবং নিয়মিত এসএসএল সফটওয়্যারে ডাটা এন্ট্রি ও আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা।
Special Instruction
Academic Qualification
• আবেদনকারীকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা জিপিএ ২.০ এর কম (এসএসসি/এইচএসসি) এবং সিজিপিএ ২.৫ এর কম (স্নাতক /স্নাতকোত্তর) গ্রহণযোগ্য নয়;Other Qualification
• আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট সনাকের ইয়েস গ্রুপের সক্রিয় সদস্য হতে হবে;• অবশ্যই কমপক্ষে ০৩ বছর সনাকের ইয়েস গ্রুপের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকতে হবে।
• প্রত্যক্ষভাবে সোশ্যাল মোবিলাইজেশন, নাগরিক সম্পৃক্ততা এবং অংশগ্রহণমূলক প্রচারণা কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Training Courses
Professional Certification
Area of Experience
Skills
See details in Additional Requirement
Additional Requirement
• কম্পিউটার ব্যবহারের মৌলিক জ্ঞান, উইন্ডোস অফিস, ইন্টারনেট, এমএস ওয়ার্ড ও এক্সেল বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।• যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
Gross Salary
27843Additional salary Info
Other Benefits
Job summary
- Deadline
- Total Vacancy
- Job Type
- Job Level
- Work Place
- Experience
- Job Circular
- 12 Mar 2026
- 1
- Contractual
- Entry
- চকরিয়া
- NA
- Download
TIB follows an equal opportunity policy and actively encourages diversity welcoming applications from all especially women, ethnic, religious and other minorities and people with disability. Only shortlisted candidates will be invited for interview. Any attempt at persuasion is treated as disqualification. If an applicant has an immediate family member in any capacity at TIB, s/he must proactively and clearly disclose it. Such candidates can be employed in TIB only by a special approval of the Board of Trustees, even if duly qualified in the competitive selection process.
TIB strictly observes a policy of zero tolerance to corruption and sexual abuse/harassment and all employees are committed to observe TIB’s Code of Ethics.